শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

অভিনেত্রী রিনা রহমান আর নেই

দর্পণ ডেস্ক ০৪ আগস্ট ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন বিনোদন
দর্পণ ডেস্ক ০৪ আগস্ট ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন
অভিনেত্রী রিনা রহমান আর নেই

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না .. রাজেউন)। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক মাহবুব। সোমবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি পোস্ট করে সেখানে এ তথ্য জানান তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না। মৃত্যুর আগে তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন। তবে অসুস্থতার কারণে কিছুদিন ধরে ওই নাটকের শুটিংয়ে অনিয়মিত ছিলেন। দীর্ঘ অভিনয় জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।