রহনপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল
জুলাই গণঅভ্যুত্থান দিবস-এর ২য় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে রহনপুর খোয়াড় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুলের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর কলোনি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর শাহ আলম, গোমস্তাপুর উপজেলা নায়েবে আমীর আব্দুর রহমান, রহনপুর পৌর আমীর মাইনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মশিউর রহমান এবং সেক্রেটারি মানিক রায়হান, শিবির নেতা আব্দুল্লাহ প্রমূখ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন।