শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত

নিজস্ব প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:১০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:১০ অপরাহ্ন
নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়া সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল কালাম আজাদ নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, ট্রলি চালক আবুল কালাম আজাদ তার ট্রলিতে করে একটি ছাগল নিয়ে তার বাড়ি বান্দা গ্রামে যাচ্ছিল, পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ট্রলিতে থাকা ছাগলটিও মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে, পরবর্তী আইনী পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।