শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

নাচোল প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নাচোল প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন
নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। সভায় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ইয়াকুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহেহ্ আকরাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. মুনিরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে জনগণের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন বক্তারা।