মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান চলমান

নিজস্ব প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান চলমান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচালনায় ৫ নং ওয়ার্ডে এ বিশেষ অভিযান চলানো হয়। অভিযানে পৌরসভার ‘টিম-০৪’ অংশ নেয় জেলা গণপূর্ত দপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইন, দৈনিক চাঁপাই দর্পণের প্রতিনিধি মোঃ ইসাহাক আলী। মশক নিধন অভিযানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার অফিস সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান, বিল ক্লার্ক মোঃ সেরাজুল ইসলাম, ইউসুফ, ফয়সাল, মেহেদী, আরাফাত, আফজালসহ রেড ক্রিসেন্ট ও স্কাউস্টসের সদস্যরা। অভিযানের মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা এবং নাগরিকদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা। অভিযান উপলক্ষে ব্যবহৃত ব্যানারে নাগরিকদের উদ্দেশে ‘বাড়ির চারপাশ পরিষ্কার করি, করিব ডেঙ্গু প্রতিকার’, এমন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরসভার এমন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।