নওগাঁয় মুক্তিযোদ্ধার গল্প নাটকের মহরত অনুষ্ঠিত
নওগাঁয় “এক মুক্তিযোদ্ধার গল্প” নাটকের মহরত অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস’২০২৬ উপলক্ষে নাটকটি মঞ্চায়ন করবে নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন অন্বেষা নিশান ক্লাব। অজয় সরকার রচিত এই নাটকটি পরিচালনা করছেন যোবায়ের হোসেন খাজা। শনিবার রাত ৮টায় পার-নওগাঁ তাজ সিনেমা হলের মোড়ে অবস্থিত অন্বষা নিশান ক্লাব মিলনায়তনে আয়োজিত এক বর্নাঢ়্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য এবং অন্বেষা নিশান ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ধলু। শুভ মহরত অনুষ্ঠানে ক্লাবের সাধারন সম্পাদক নূর এ আলম মিঠু মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন। এ অনুষ্ঠানে অন্বেষা নিশান ক্লাব এবং এর নানাবিধ ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতিসহ জনকল্যানমুলক কর্মকান্ড এবং নওগাঁর নাট্যাঙ্গন সম্পর্কিত গুরুত্ব তুলে ধরে বক্তব্য রখেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন ও মোঃ নবির উদ্দিন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, প্রবীন স্যগীত শিল্পী মোঃ মোসাদ্দেক হোসেন, নাট্যকার অজয় সরকার এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম। পরে নৃত্যানুষ্ঠান এবং নাটকের একাংশ অভিনয় করার মধ্যে দিয়ে মহরত অনুষ্ঠিত হয়।