সোমবার, অক্টোবর ১৯, ২০২৭

বাগাতিপাড়ায় দুর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৬ ০৫:১২ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৬ ০৫:১২ অপরাহ্ন
বাগাতিপাড়ায় দুর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. ভবসিন্ধু রায়। ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’, এই ¯েশাগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম বাধা। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তাঁরা উল্লেখ করেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।