মহাদেবপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধণা
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি এবং এইসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থ বছরের মহাদেবপুর উপজেলা পরিষদের অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাদেবপুর থানা'র অফিসার্স ইনচার্জ ওমর ফারুক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় ১৫৮ জন এবং এইসএসসি ও সমমান আলীম পরীক্ষায় ২০ জনসহ ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ফুল, ক্রেষ্ট এবং বই তুলে দেন।