নাচোলে দৈনিক ‘রূপালী বাংলাদেশ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
“মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দৈনিক রূপালী বাংলাদেশের নাচোল উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক দূরুল হোদা, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোঃ ইয়াকুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, বি.আর.ডিবি কর্মকর্তা হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও বিভিন্ন নেতাকর্মী। এসময় আরো উপস্থিত ছিলেন,
সিনিয়র সাংবাদিক, একেএম জিলানী, মনিরুল ইসলাম, অলিউল হক ডলার, ইব্রাহিম আলী, আবুল হোসেন, হাবিবুল্লাহ শিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ অল্প সময়ের মধ্যেই পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ ও অধিকারের কথা সাহসিকতার সাথে তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করছে। আগামী দিনেও পত্রিকাটি তার এই আপসহীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে আশাবাদ বলে ব্যক্ত করে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা। আলোচনা সভা শেষে অতিথিরা জন্মদিনের কেক কাটেন।