নাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত
‘রপ্তানিমুখী প্রাণীসম্পদে পড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত অয়। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফারহানা নবী, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, সমাজসেবা অফিসার সোহেল রানা, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, পল্লী বিদ্যুৎ জোনাল কর্মকর্তা গোলাম সারোয়ার মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাণী সম্পদ কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।