রবিবার, আগস্ট ১৭, ২০২৭

এনসিপি নেতাকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

WP Import ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন জাতীয়
WP Import ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন
এনসিপি নেতাকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
এনসিপি নেতাকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এনসিপি নেতাকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হেনস্তার করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাগেরহাট এনসিপি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের মিঠা পুকুর পাড়ের নিজস্ব কার্যালয়ের থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে পথ সভায় মিলিত হয়। পথসভায় বক্তারা অভিযোগ করেন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা এখনও দেশে-বিদেশে সক্রিয়। নিউইয়র্কে জুলাই বিপ্লবের সৈনিক আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও অশ্রাব্য গালাগালের মাধ্যমে হেনস্তা করেছে তাদের সন্ত্রাসী বাহিনী। এর দায় এড়াতে পারে না প্রশাসন। তারা আরও বলেন, আওয়ামীলীগ এখনও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে, অথচ প্রশাসন নিরব রয়েছে। অবিলম্বে নিউইয়র্কের ঘটনায় কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) বাগেরহাট জেলা প্রধান সমন্বয়কারী জননেতা সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, এনসিপি জেলা সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র লাবীব আহমদ, জেলা সদস্য শেখ আল আমিন (এডভোকেট) জেলা সদস্য এনামুল হক রুবেল, ফকিরহাট উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।