শনিবার, অক্টোবর ১৭, ২০২৭

প্রশ্নফাঁস ঠেকাতে জয়পুরহাটে সকল কোচিং সেন্টার দেড়মাস বন্ধ

WP Import ১৭ আগস্ট ২০২৩ ০৬:১৭ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ১৭ আগস্ট ২০২৩ ০৬:১৭ অপরাহ্ন

প্রশ্নফাঁস ঠেকাতে জয়পুরহাটে সকল কোচিং সেন্টার দেড়মাস বন্ধ

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশের আট শিক্ষা বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে সারাদেশের ন্যায় জয়পুুরহাটেও দেড়মাস দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী, গত সোমবার (১৪ আগস্ট) থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে। যা কার্যকর করতে সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলা প্রশাসনের মাইকিং সরকারি নির্দেশনা জানানো হয়। গত ৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এদিকে, কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সব শিক্ষা বোর্ড, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে সব প্রশাসনিক পদে দায়িত্বরতদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে প্রশাসন সেখানে অভিযান চালিয়ে জেল-জরিমানাসহ কোচিং সেন্টারটি সিলগালা করা হতে পারে বলেও সরকারি নির্দেশনায় জানানো হয়। জয়পুুরহাট জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। গত বছর (২০২২ সাল) পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। অন্যদিকে, বন্যার কারণে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হবে। যে চার বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, সেসব পরীক্ষার তারিখ পুনর্র্নিধারণ করে নতুন সময়সূচিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।