মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৭

স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

WP Import ১০ অক্টোবর ২০২৩ ০৭:২১ অপরাহ্ন জাতীয়
WP Import ১০ অক্টোবর ২০২৩ ০৭:২১ অপরাহ্ন
স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহু আকাঙ্ক্ষিত আরও একটি স্বপ্নের দুয়ার খুলে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ চলে গেছে ১৭২ কিলোমিটার। এর শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। মাওয়া অংশের উদ্বোধনের পর ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা যান প্রধানমন্ত্রীর। সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বেলা পৌনে একটায় রেলপথে মাওয়া রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। দুপুর পৌনে দুইটায় ফরিদপুর জেলার ভাঙ্গা রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। দুপুর দুইটায় ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি বিরোধী দলের নানা কর্মকান্ডের সমালোচনা করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিকেলে সড়কপথে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী।