শনিবার, অক্টোবর ১৭, ২০২৭

জয়পুুরহাটে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার

WP Import ০৩ আগস্ট ২০২৩ ০৭:২৭ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ০৩ আগস্ট ২০২৩ ০৭:২৭ অপরাহ্ন

জয়পুুরহাটে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে অবসরপ্রাপ্ত জোবাইদা খাতুন (৬৬) নামে এক স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) ক্ষেতলাল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ওই গ্রামের নিজবাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষিকা ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী জোবাইদা খাতুন। তিনিও অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ছিলেন। পাঁচ-ছয় বছর আগে অবসরে গেছেন। স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানান, পরিবারের সদস্যদের সঙ্গে জোবাইদার সম্পর্ক ভালো ছিল না। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদার মোবাইল ফোনে কল করে স্বজনরা তাকে কোন ভাবেই না পেয়ে। পরে প্রতিবেশীদের কল করে বিষয়টি জানান স্বজনরা। পরে প্রতিবেশীরা বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে বাইরে থেকে পচা দুর্গন্ধ পায়। এ সময় তারা ঘরে গিয়ে চেয়ারে বসা অবস্থায় জোবাইদার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গত বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জোবাইদা খাতুনের স্বামী-সন্তান কেউ তার সঙ্গে থাকতেন না। তিনি গ্রামের বাড়িতে একাকী বসবাস করছিলেন। ওসি আরও জানান, মরদেহের শরীরে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা কারা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে এই শিক্ষিকার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত পরে জানানো হবে।