মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৭

লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

WP Import ০১ আগস্ট ২০২৩ ০৬:০৫ অপরাহ্ন খেলাধুলা
WP Import ০১ আগস্ট ২০২৩ ০৬:০৫ অপরাহ্ন
লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ
লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। প্রধান অতিথি শাহীন আকতার রেণী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক গঠনে খেলাধূলা অনেক কার্যকর ভূমিকা পালন করে। তাই এমন আয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সোমবার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি। এ সময় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।