পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ॥ স্পিকারের কাছে এই পদত্যাগপত্র জমা
অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে এই পদত্যাগপত্র জমা দেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, কোনো রাজনৈতিক চাপে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের আগে আওয়ামীলীগ সরকারের আমলে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে ইসলামী ব্যাংকের শীর্ষপদে অধিষ্ঠিত থাকাকালে তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। গত ৫ আগষ্ট/২৪ স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর আওয়ামীলীগের দায়িত্ব দেয়া রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে অন্তর্বর্র্তীকালিন সরকারের আমলে নানা আলোচনা-সমালোচনা হলেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। অবশেষে ২৪ জুলাই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।