শুক্রবার, নভেম্বর ২০, ২০২৭

ঠাকুরগাঁওয়ে সবজি ক্ষেতে বিষ প্রয়োগে ফসল নষ্ট ॥ সর্বস্বান্ত কৃষক

বিশেষ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন সারাদেশ
বিশেষ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে সবজি ক্ষেতে বিষ প্রয়োগে ফসল নষ্ট ॥ সর্বস্বান্ত কৃষক

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কৃষকের ৮ বিঘা জমির সবজি ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। এঘটনায় চরম হতাশ ও দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত সবজি চাষি। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার সবজি চাষি রফিকুল ইসলামের ক্ষেতে। ক্ষতিগ্রস্থ কৃষক রফিকুল ইসলাম জানান, তিনি ৮ বিঘা জমি জুড়ে বিভিন্ন জাতের সবজি চাষ করেছিলেন। কিন্তু এক রাতের ব্যবধানে দুর্বৃত্তরা তার ক্ষেতের একাংশে ঘাস মারা বিষ ছিটিয়ে দেয়। বিষের ক্রিয়ায় সবজি গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে মরে গেছে। অক্লান্ত পরিশ্রম আর বিপুল অর্থ বিনিয়োগের পর এমন শত্রুতামূলক ঘটনায় তিনি এখন সর্বস্বান্ত হওয়ার মুখে। অনেক আশা ও স্বপ্ন নিয়ে এতো বড় জমিতে সবজি বুনেছিলাম। কে বা কারা এমন শত্রুতা করে আমার পুরো ফসল শেষ করে দিল, বুঝতে পারছি না। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম জানান, বিষয়টি সম্পর্কে তারা মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষক যেন সরকারি সাহায্য ও কৃষি সুবিধার আওতায় আসতে পারেন, সে বিষয়ে নজর দেয়া হবে।