সোমবার, অক্টোবর ০৫, ২০২৭

নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

নড়াইল প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন সারাদেশ
নড়াইল প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন
নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট (সোমবার) সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের দাতা সদস্য হাফেজ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি গাজী ওহিদুরজাম্মানের সভাপতিত্বে সভায় বিশেষ আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. মকিদ শেখ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা জরুরি। শিক্ষার্থীরা যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং পড়াশোনার প্রতি আগ্রহী হয়, সে বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, দাতা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা ও করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।