মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৭

নিয়ামতপুরে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম’র অর্থায়নে রাস্তা সংস্কার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন সারাদেশ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন
নিয়ামতপুরে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম’র অর্থায়নে রাস্তা সংস্কার

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী রোজিনা বেগমের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে শিবপুর-বন্ধুপাড়া আঞ্চলিক সড়কে দীর্ঘদিন যাবত ছোট বড় খানাখন্দে সৃষ্টি হওয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা হয়। তাঁর উদ্যোগে রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবপুর-বন্ধুপাড়া আঞ্চলিক সড়কে সংস্কার কাজ শেষে শিবপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী রোজিনা বেগম। স্থানীয় বাসিন্দারা জানান, শিবপুর থেকে বন্ধুপাড়া বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি ও কাঁদা জমে যেত। এতে বয়স্ক, শিশু এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। জরুরি প্রয়োজনে রোগী ও যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হতো। স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি রাস্তার দুরবস্থার বিষয়টি রোজিনা বেগমকে জানালে তিনি এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে কোনো প্রাতিষ্ঠানিক বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেন। চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। মানুষের ছোট্ট একটি উপকার করতেও আমি আনন্দ পাই। এলাকার মানুষের সমস্যা জানতে পারলে সাধ্য অনুযায়ী তা সমাধানে এগিয়ে আসি। তিনি আরও বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে হাজিনগর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সেবামুখী ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব ইনশাল্লাহ।