গোবিন্দগঞ্জে বিজ’র উদ্যোগে সমিতির সদস্যদের ফলদ বৃক্ষের চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলা ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিজ এর উদ্যোগে সমিতি অফিসের সদস্যদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) গোবিন্দগঞ্জ শাখা অফিস চত্বরে ফলদ বৃক্ষের চারা বিতরণের আয়োজন কার হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু সাঈদ। বিষেশ অতিথির বক্তব্য রাখেন বিজ কৃষি কর্মসূচী প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন। বগুড়া-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মিজানুর রহমান সভাপতিত্বে করেন আরো বক্তব্য রাখেন বিজের কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মাহামুদ হাসানসহ অন্যরা। এ কর্মসূচীর আওতায় ১ হাজার ২’শ জন সুবিধাভোগী সদস্যেকে একটি করে আম ও লেচুর চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ বৃক্ষের চারা গুলো সঠিক ভাবে রোপন এবং পরিচর্জ করতে হবে। গাছ পরিবেশ রক্ষা ও মানুষের পুষ্টি চাহিদা পূরনে বড় ভুমিকা পালন করে। এছাড়াও গাছ মানুষকে অর্থনেতিক ভাবে লাভবান করে। তাই বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান তারা।