মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৭

স্বর্ণালংকার বন্ধকে আর্থিক লেনদেন দণ্ডনীয় অপরাধ-পুলিশের হ্যান্ডবিল বিতরণ

নাটোর প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন
স্বর্ণালংকার বন্ধকে আর্থিক লেনদেন দণ্ডনীয় অপরাধ-পুলিশের হ্যান্ডবিল বিতরণ

নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ডবিল বিতরণ করেছে নলডাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহানের উদ্যোগে স্থানীয় স্বর্ণালংকারের দোকান ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব হ্যান্ডবিল বিতরণ করা হয়। হ্যান্ডবিলে প্রচলিত আইন মেনে স্বর্ণালংকার বন্ধক রেখে লেনদেনের আহ্বান জানানো হয়। অনুমোদনহীন ও অবৈধভাবে এ ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্যও সতর্ক করা হয়। ওসি মনোয়ার জাহান বলেন, আইনবহির্ভূতভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন দণ্ডনীয় অপরাধ। প্রতারণা ও আর্থিক ক্ষতি এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।