৫৩ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ এক কারবারী আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ ও বাইসাইকেলসহ এক মাদক কারবারী আটক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ৫৩ বিজিবি’র পৃথক ২টি বিশেষ অভিযানে ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৩ বোতল নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ ও ০১টি বাইসাইকেলসহ একজন কে আটক করা হয়।
২৬ সেপ্টেম্বর শনিবার সকাল সোয়া ৯টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করে। এছাড়া, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার শাহপাড়া মুন্সিপাড়ার মোঃ সোহরাব আলীর ছেলে মোঃ নুর ইসলাম (৪০) কে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আটক করা হয়। এসময় তার সাথে থাকা ০১টি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ এবং বাইসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার টাকা। আটককৃত আসামীসহ এস্কাফ ও উইনসেরেক্স এবং ০১টি বাইসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ০২ জন আসামীসহ ভারতীয় ২১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে করছে বলেও জানান ৫৩ বিজিবি অধিনায়ক।