সোমবার, অক্টোবর ০৫, ২০২৭

নাটোরের পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন
নাটোরের পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠ নতুনবস্তী সন্ত্রাসী বাহিনী কর্তৃক জোড়পূর্বক দখলে কেন্দ্র করে পাঁচলাড়ুয়া বাজারে পাঁচলাড়ুয়া মালিকাধীন ৮ থেকে ১০ টি দোকানে ভাংচুর মালামাল লুট ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার হাতিন্দা ইউনিয়নের পাঁচলাড়ুয়া বাজারে পাঁচলাড়ুয়া এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকের আয়োজনে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সুমন রহমান, আব্দুল আজিজ, মর্জিনা খাতুন, ফুলজান বেওয়াসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ শে সেপ্টেম্বর শুক্রবার পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠের নির্মান কাজের সময় নতুন বস্তি এলাকার এলাকাবাসী পাঁচলাড়ুয়ার জনগনের উপর হামলা করে ৮ থেকে ১০ টি দোকান  ভাংচুর করে মালামাল লুট করে। এ ঘটনায় ২৬ তারিখে রাতে ৪৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।