রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

WP Import ০৩ এপ্রিল ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৩ এপ্রিল ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‘মানবসেবায় আমাদের বন্ধন অটুট থাকুক’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামে দুবইল হাফেজিয়া মাদরাসায় এসব অনুষ্ঠান হয়। প্রভাতী রক্তদান সংগঠনের আয়োজনে এই মিলনমেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন,

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল আলম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, অর্থপেডিক সার্জন ডা. মু. নাজির হোসেন, প্রভাতী রক্তদান সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলাম, চাড়ালডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক আল জুবায়েরসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রভাতী রক্তদান সংগঠনের সভাপতি মো. লুৎফর রহমান। প্রভাতী রক্তদান সংগঠনের অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। বার্ষিক মিলনমেলায় এক হাজার রক্তদাতা অংশগ্রহণ করেন।