শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাটোরে বিএনপি নেতা হাসিনুর’র শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ

নাটোর প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:০১ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:০১ অপরাহ্ন
নাটোরে বিএনপি নেতা হাসিনুর’র শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মো. জিল্লুর রহমান (হাসিনুর)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি জাতের ৩শত চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার হরিদাখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি  গাছের ৩ শত চারা তুলে দেওয়া হয়। চেয়ারম্যান প্রার্থী জিল্লুর জানান, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এসময় এলাকাবাসীরা বলেন, হাসিনুর সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি ইউনিয়নের নেতৃত্বে আসার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন। বৃক্ষ চারা বিতরেন সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।