শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময় সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন সারাদেশ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন
নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময় সভা

নওগাঁর নিয়ামতপুরে কর্মরত সাংবাদিকের সাথে নওগাঁ -১ আসনের সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) দুপুর ২ টায় নিয়ামতপুর উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, অথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সহ সম্পাদক তৌবুর রহমান, দপ্তর সম্পাদক রঞ্জিত কুমার, কার্যনির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম, সদস্য রকিবুল হাসান, জাকির হোসেন, নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আইনূল হক, নিয়ামতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নূরুল হক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদ রানা মিশু প্রমুখ।